Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে বেনাপোল বন্দর পরিদর্শনে তদন্ত কমিটি

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে বেনাপোল বন্দর পরিদর্শনে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ প্রকল্পে কাজের মান নিয়ে অভিযোগ ইস্যুতে হওয়া তদন্ত কমিটি প্রকল্প পরিদর্শনের কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শনের কাজ করছে তদন্ত কমিটি। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের এ তদন্ত কমিটিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, বেনাপোল বন্দরে চলমান বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্দরগুলো বিশেষ করে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম ও বেনাপোল বন্দরে চলমান বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং তার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!