নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে : আতিকুল
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা ব্যবসা করছেন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ইলেকট্রিকাল সেফটি, বিল্ডিং সেফটি এবং গ্যাসের সেফটির দিকে আমাদের সজাগ ও সচেতন হতে হবে।
রোববার (২৭ জুন) দিবাগত রাতে মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যারা ২০ তলা বিল্ডিং বানাবেন তাদের সেই বিল্ডিংয়ের সেফটির দায়িত্ব কিন্তু মালিককেই নিতে হবে। আমার ক্লিয়ার ম্যাসেজ যারা ব্যবসা করছেন, ভবন করছেন তাদের নিরাপত্তার বিষয় তাদেরই নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু নিজের জীবনই ঝুঁকিপূর্ণ।
ডিএনসিসি মেয়র বলেন, আজকের ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ কর। আজকের এই ঘটনাটি খুবই মর্মান্তিক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও বোঝা যাচ্ছে না। আমাদের উত্তর সিটি করপোরেশনের পুরো ইউনিট এখানে আছে। তারা কাজ করে যাচ্ছে। আমরা যে রকমের ব্যবসা করি না কেন, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব লাইন ঠিক করে, নিরাপদ অবস্থায় রাখতে হবে। সামান্য ভুলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে ও সাধারণ মানুষের স্বার্থে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
এদিক রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
উল্লেখ্য, রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটল, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এ বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং পাশের ঢাকা কমিউনিটি ক্লিনিক ও আদ্ব-দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

