Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য মিলন মেলা

নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য মিলন মেলা

আটলান্টিক সিটি থেকে এবিএম নিউজ

চট্রগ্রামের বনভোজন মানেই শত শত বাংলাদেশীর মিলন মেলা। এমনি একটি মিলন মেলা সম্পন্ন হল গত ১৭ আগস্ট মঙ্গলবার

নিউজার্সির লেক লেনেপী পার্কে চট্রগ্রাম সমিতি নিউজার্সীর আয়োজনে বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে।

নিউজার্সির মেইস লেন্ডিং সিটির ছায়াঘেরা মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে বসবাসরত প্রায় চার শতাধিক বৃহত্তর চট্রগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা।

সকাল ১০টা থেকে মিলিত হতে থাকেন আমন্ত্রিত অতিথীরা। সকালের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় চট্রগ্রাম সমিতি নিউজার্সির আপ্যায়ন। বনভোজন কমিটির আহবায়ক নূর মোহাম্মদ, সৈয়দ মোঃ কাউছার এবং আবদুর রফিকের তত্ত্বাবধানে ছিল চোখে পরার মত। প্রত্যেক অতিথীর খাবারের ব্যাপারে খোজ নিতে ভূল করেননি কমিটির নেতৃবৃন্দ। খেলাধুলার পর্ব শুরু হয় দুপুর ২টার পর।

৫-১২ বছরের ছেলেদের দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলাধুলার পর্ব শুরু হয়। আকতার কামাল, বিপ্লব দেব, জুলন পাল, বিপ্লব দাশ, মোঃ মোস্তফা,রিয়াজ বখতিয়ার, মোহাম্মদ জাফর, মোহাম্মদ কবির, জমির উদ্দিন খোকন, মামুন, মোঃ ইকবাল এবং মন্জুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের ১০০ মিটির দৌড় এবং বয়স্কদের মার্বেল দৌড় সম্পন্ন করার পর শুরু হয় পুরুষদের সবচেয়ে আকর্ষনীয় প্রতিযোগিতা ফুটবল খেলা।

৫০ মিনিটের ফুটবলে আয়োজকদের অধিকাংশকে অংশগ্রহন করতে দেখা যায়। বিকেল পাঁচটায় খেলার মাঠ থেকে ফিরে এসে নিউইর্য়কের নামকরা রেষ্টুরেন্ট সাগরের রান্না করা খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তোলেন। দিনের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল বালিশ খেলা এবং রেফেল ড্র।

নাদিরা এবং জয়ন্ত কুমার সিনহার গানের তালের সাথে সূর মিলিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রায় ৭-৮ ঘন্টারও অধিক সময় অতিবাহিত করেছেন চট্রগ্রাম সমিতির সদস্যবৃন্দ। সবশেষে আমন্ত্রিত অতিথীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান বনভোজন কমিটির আহবায়ক নূর মোহাম্মদ, সৈয়দ মোঃ কাউছার এবং আবদুর রফিক।

নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য মিলন মেলা

নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য মিলন মেলা

নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য মিলন মেলা

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!