Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
না ফেরার দেশে জামালপুরে বিটিভির সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল

না ফেরার দেশে জামালপুরে বিটিভির সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিটিভির সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল ইন্তেকাল করেছেন। ইন্নানিল্রাহি...রাজেউন। ১৩ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গত ৪ নভেম্বর সরিষাবাড়িতে সড়ক দুর্ঘনায় আহত হলে দ্রুত তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

তিনি সাপ্তাহিক পূর্বকথার প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রকাশক। কাজ করেছেন দৈনিক জনতা, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, বাংলাদেশ বেতার ও বিটিভিতে।

এ ছাড়াও তিনি একজন কবি, লেখক-গবেষক এবং রাজনীতিক ছিলেন। গল্প-কবিতা, উপন্যাস, স্মারকগ্রন্থসহ বেশ ক’টি গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে। আজ বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা জামালপুর মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি সরিষাবাড়ি উপজেলার পিংনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা বাবুলের মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!