Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
নারায়ণগঞ্জে বিপুল পরিমান পরিবেশ  দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জে বিপুল পরিমান পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ

 

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ৮০৫ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি মিনি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-২৩-১৮২৪) জব্দসহ এর চালক মো. ফারুক (২৮) ও সহযোগী মো. রফিক মিয়াকে আটক করে পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ওই কাভার্ডভ্যানে বোঝাইকৃত পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ওই পলিথিন বোঝাই জব্দ করা হয়।

আটককৃত মো. ফারুক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মো. মনির হোসেন খানের ছেলে। সহযোগী মো. রফিক মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া এলাকার মো. আবদুর রহিমের ছেলে।

জব্দকৃত গাড়িতে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭শ’ টাকা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!