নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে নগরভবনে আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে জনসমর্থন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো- ‘রেজোলিউশনের দশ বছর: আমরা কতটা অগ্রগতি করেছি?’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে আলোচনা সভাটি আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও আয়াত এডুকেশন।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।
আয়াত এডুকেশনের প্রকল্প পরিচালক লায়লা করিমের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী সুমিত বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম, এবং নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান।
এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ। সভা শেষে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিভিল সার্জনকে সম্মাননা স্মারক এবং প্রকল্পের ২৫জন স্বেচ্ছাসেবককে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণদের সাথে নিরাময় অযোগ্য রোগী ও তাদের পরিবারের জন্য প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরা এবং এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই সভা আয়োজনের মূল উদ্দেশ্য। সর্বোপরি, নারায়ণগঞ্জ শহরকে প্যালিয়েটিভ কেয়ার বান্ধব একটি শহর হিসেবে গড়ে তোলার জন্য সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বক্তারা বলেন, প্যালিয়েটিভ কেয়ারকে চিকিৎসা ব্যবস্থায় আবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। কারণ মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থায় প্যালিয়েটিভ কেয়ারকে সমন্বিত করতে পারলে জীবন সীমিত রোগে আক্রান্ত মানুষদের রোগ মুক্তি সম্ভব।
উল্লেখ্য যে, তিন বছর মেয়াদী ‘মমতাময় নারায়ণগঞ্জ’ এই পাইলট প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ কেয়ারকে সংযুক্তিকরণ। নিরাময় অযোগ্য, জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের জীবনের প্রান্তিক সময়টুকু ভোগান্তি-যন্ত্রণাবিহীন এবং নিরাপদ করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা। সেইসাথে প্রকল্পটি আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক কষ্টগুলো কমিয়ে জীবনের গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে।
আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এক লাখ টাকা জরিমানা
নারায়ণগন্জ জেলার আড়াইহাজার উপজেলায় মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) রূপগঞ্জে ও আড়াইহাজারের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে বিশেষ টাস্কফোর্স।
অভিযানের সময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে ‘আনান মেডিকেল হল’ নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এর প্রেক্ষিতে ‘আনান মেডিকেল হল’কে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান। এ সময় টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন ভূঁইয়া।
মো. সেলিমুজ্জামান জানান, আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স অভিযান হয়েছে। অভিযান চলাকালে আমরা জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার আইন সকলের জানা অনেক প্রয়োজন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

