Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা  ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (২৪ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে( ২৪ জুলাই) বৃহস্পতিবার মধ্যরাত ২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও কসমেটিক্স আইটেমসহ ট্রাক, ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!