নাটোরে প্যানেল মেয়রের বাসা থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩
নাটোর প্রতিনিধি
নাটোর পৌরসভার প্যানেল মেয়র আ’লীগ নেতা আরিফুল ইসলাম মাসুমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (০৮ সেপ্টেম্বর) ভোরে শহরের নিচাবাজার এলাকায় তার নিজ বাড়িতে ওই অভিযান চালানো হয়। এসময় ০৩ টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪ টি অস্ত্রের স্কোপ, ৩ টি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনী মাসুমের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করে।
পরে আরিফুল ইসলাম মাসুম রোববার সকালে নিজেই নাটোর সদর থানায় গিয়ে আত্মসমর্পন করেন। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তিনজনকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

