Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য দোকানঘর উপহার

নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য দোকানঘর উপহার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দোকানঘর উপহার ও আহত পরিবারের সদস্যদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দুই শহীদ পরিবারের কাছে ‘সংশপ্তক’ ও ‘কিংবদন্তী’ নামে দুটি দোকানঘরের চাবি হস্তান্তর করেন এবং আহত তিন পরিবারের সদস্যদের সেলাই মেশিন উপহার দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি), নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন বলেন, জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের পাশে সরকার সবসময় আছে। তাদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের সদস্যরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!