নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,কেক কেটে,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে র্যালির পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফাহিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ। আলোচনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান পার্বত্য জেলার আহ্বায়ক কেলুমং মার্মা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
বক্তব্যে বক্তারা বার বার বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে বান্দরবান আসন থেকে ৭ম বারের মত জয়ী করে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তাঁরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সদস্য তসলিম ইকবাল চৌধুরী,বাংলাদেশ যুব মহিলা লীগের বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক নারগিচ সুলতানা, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান,ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলা শাখার সদস্য শৈটি মারমা ও ইদ্রিস,বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ,জাতীয় শ্রমিক লীগের সভাপতি বদর উল্লাহ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম,কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চোচুমং মার্মা,ঘুমধুম যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর, যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আকতার রুনা,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রুমারি মার্মা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান রায়হান মাহাবুব, সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

