নাঃগঞ্জে পুকুর ভরাট কাজ বন্ধ করে দিল জেলা প্রশাসন
স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ
পুকুরটির পানি সেচা চলছিল। তখনো ভরাট কার্যক্রম শুরু হয়নি। তবে ভরাটের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন অভিযান চালিয়ে ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় একটি পুকুর ভরাট
কাজ বন্ধ করে দেয়। এতেকরে এলাকাবাসী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত টীম কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত প্রতিনিধিগণ জানান দৃশ্যতঃ পুকুর হলেও জমির রেকর্ডিয় শ্রেণী নাল, কিন্তু তারা তৎক্ষৎ জমির পর্চা দেখাতে ব্যর্থ হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে জমির সিএস, এসএ ও আর এস পর্চা জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করতে বলেন এবং বর্তমানে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জমির পর্চা দাখিলের পর ডিসি অফিসে শুনানী শেষে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হবে বলেন বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

