Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের পিতৃবিয়োগ

নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের পিতৃবিয়োগ

নরসিংদী প্রতিনিধি 

 নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশনের এবং দৈনিক দিনকাল পএিকার জেলা প্রতিনিধি,  মোঃ মোবারক হোসেনের পিতা হাজী আব্দুল খালেক (৮৫) শনিবার ভোরে শহরের বাসাইল এলাকায় তার বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শহরের তরোয়াস্থ মাজার মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা রায়পুরা উপজেলার নিলক্ষায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, নব-নির্বাচিত সভাপতি মাখন দাস, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূইয়া। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে এডভোকেট ফারুক আহমেদ কাজল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!