Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
নবনিযুক্ত ঢাবি উপাচার্যকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিনন্দন

নবনিযুক্ত ঢাবি উপাচার্যকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিনন্দন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গত ৪নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর থেকে সমাজের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ এবং সুধীজন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় আজ ০৯নভেম্বর ২০২৩ অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের নেতৃত্বে দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনসমূহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশ-বিদেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ ও অ্যালামনাইগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্যবৃন্দসহ বিশিষ্টজনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন।

এসময় উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!