ধামরাইয়ে ৭ বছরের শিশু হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে কালামপুর এলাকায় চাঞ্চল্যকর ৭ বছরের শিশু নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার ও হত্যাকান্ডের মূলহোতা আল আমিন (২২) কে গ্রেফতার করেছে র্যাব-৪। শিশু জিসান কে বলৎকারের হত্যা করা হয় স্বীকারোক্তি দিয়েছে হত্যাকারী আল আলিম।
এর আগে ০৯ জুন বিকালে ভিকটিমের পিতা তার ৭ বছরের শিশু নিখোঁজের বিষয়ে র্যাব-৪, সাভার ক্যাম্পে একটি নিখোঁজ অভিযোগ দাখিল করেন।
পরে ১০ জুন রবিবার বিকালে জানা যায় যে, ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার সংলগ্ন কবরস্থানের পাশে একটি জঙ্গলের ভিতরে শিশুর নিথর মৃতদেহ পাওয়া যায়।
ধামরাই থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী আল আমিন পেশায় একজন চোর। চোরির পাশাপাশি সে ছিনতাই ও ডাকাতির সাথেও জড়িত ছিল। আসামী নিয়মিত হেরোইন, ইয়াবা ও গাঁজা আশক্ত ছিলো। মাদকের টাকা জোগাড় করার জন্য সে ধামরাই, আশুলিয়া, সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চোরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে।
গ্রেফতারকৃত মূল আসামী আল-আমীন ঘটনার দিন কালামপুর এলাকায় গেলে সেখানে সে শিশুটির গলায় রুপার চেইন পরিহিত অবস্থায় খেলতে দেখতে পায়। এ সময় আসামী কৌশলে শিশুটিকে মজাদার চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায়। শিশুটিকে জঙ্গলে নিয়ে বলাৎকার করে তার গলায় থাকা রুপার চেইনটি খুলে নিয়ে শিশুটির পরিহিত প্যান্টের রশি দিয়ে গলায় পেঁচিয়ে এবং শিশুটি মাথার অংশ কাঁদা যুক্ত মাটির নিচে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। গলায় পরিহিত রুপার চেইনটি নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উল্লেখ্য যে,একই এলাকায় গত ০৫/০৬ মাস পূর্বে গ্রেফতারকৃত আসামী চোরির ঘটনায় ধরা পড়ে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

