Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এবার পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় ধানখালী ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লাসহ আরও অনেকে। মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্ত তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামীলীগের দোসর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন। এখন তার অপসারন সময়ের দাবি। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো।

অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বশির স্যারের দুর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমরা মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে। তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: বশির আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!