Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
দেবীগঞ্জ অবৈধ দুই ইটভাটার চুল্লি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ প্রশাসনের

দেবীগঞ্জ অবৈধ দুই ইটভাটার চুল্লি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ প্রশাসনের

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি ইটভাটার চুল্লি নিভিয়ে দেওয়াসহ চুলা ভেঙ্গে দেওয়া হয়।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় দন্ডপাল ইউনিয়নের মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকস এর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ইটভাটা দুইটির চুল্লি ভেঙ্গে ফেলে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। একই সাথে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ইটাভাটা দুইটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লাইসেন্স না হওয়া পর্যন্ত ইটভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এই সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

এই বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দেবীগঞ্জের দীর্ঘদিন থেকে বেশ কিছু ইটভাটা লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করে আসছিল। আজ দুইটি ইটভাটা বন্ধ করে দেওয়া হলো। পর্যায়ক্রমে লাইসেন্স না থাকা সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, মেসার্স এমএস ব্রিকস এর ২০১৭ ও মেসার্স কেএসবি ব্রিকস এর ২০১৩ সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন ছিল। এরপর থেকে ইটভাটা দুইটি অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!