Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবস উদযাপনে সংবাদ সংগ্র করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬ নং মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু(৩০)। সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু।

পরে অনুষ্ঠান চলাকালীন রাত নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় অতর্কিতভাবে কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ,মাড়িয়া মৃধা পাড়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী,মৃত লুতুর ছেলে জয়, মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের উপর হামলা চালিয়ে মাথায় বাশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়। আমি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি ।এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!