দুবাইয়ে আটকা পড়া ইউএস-বাংলার ৩৯ পাইলট ও কেবিন ক্রু দেশে ফিরলেন
নিজ্বস প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু দেশে ফিরেছেন।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ দুবাইয়ে ৪৮ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়।
এসময় ইউএস-বাংলার দুবাই স্টেশনে থাকা ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে আটকা পড়েন। দুবাই বিমানবন্দরেও কার্যক্রম সীমিত ছিল।
ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ তখন দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে একটি ‘নিরাপদ করিডোর’ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালায়।
এরপর স্বল্প সময়ের একটি বিশেষ অনুমতি পাওয়া গেলে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন ফ্লাইটে ৩৯ জন ক্রুকে নিয়ে একটি উড়োজাহাজ বাংলাদেশের উদ্দেশে ওড়ে।
এয়ারলাইন্সটি বলছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা একমাত্র বাংলাদেশি ফ্লাইট ছিল এটি।
এই ফ্লাইটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও তারা ‘সর্বোচ্চ পেশাদারত্ব, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করে’ রাত ২টা ৩৬ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পরিস্থিতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমাদের পাইলট এবং ক্রুরা নিজেদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কোম্পানিও নিজেদের দায়িত্ববোধ থেকে তাদের উদ্ধার করে এনেছে।”
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

