দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন দায়িত্ব গ্রহন
সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী
নব-গঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
নব-গঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাফিসা নাজ নীরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ, প্রানী সম্পাদ কর্মকর্তা আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পুরুষ তমিজ উদ্দিন তমান জোমাদ্দার ও ভাইস চেয়ারম্যান মহিলা সামচ্ছুরনাহার খান ডলি,উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেধাবীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে দশমিনায় একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভ‚মিকা রাখতে চায় তিনি। আলোকিত বিনির্মানের দৃঢ প্রত্যায় নিয়ে কাজ কওে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে স্মার্ট দশমিনা গড়ে তুলতে আপনাদেও নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। আপনাদের সুখের সময় নয়, দুঃখের সময় সারথী হতে চান তিনি।
এর আগে নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান পুরুষ তমিজ উদ্দিন তমান জোমাদ্দার ও ভাইস চেয়ারম্যান মহিলা সামচ্ছুরনাহার খান ডলিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

