তাড়াইলে গণসংযোগে ব্যস্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম শাহীন
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ২৯ মে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।
বুধবার (৮মে) উপজেলার তালজাঙ্গা এলাকায় গণসংযোগকালে সরেজমিনে দেখা যায় নিত্যদিনের মতো কর্মী-সমর্থকদের নিয়ে স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে পায়ে হেঁটে ভোট চাচ্ছেন।
ভোটের আগে জনগণের উদ্দেশ্যে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমার পিতা মরহুম কামাল উদ্দীন ভূঁইয়া কাঞ্চন ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনগণের জন্য তিনি নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন, মানুষের যেকোনো সমস্যায় দোরগোড়ায় পৌঁছে যেতেন। আমি সেই পিতার সন্তান হিসেবে আমার তাড়াইলবাসীর জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
আর সবচেয়ে বড় কথা হলো আমার সম্পূর্ণ রাজনীতিটা মনিটরিং করছেন জাতীয় পার্টির মহাসচিব এ্যডভোকেট মুজিবুল হক চুন্নু (এম.পি)। আমি নিজে থেকে কিছুই করছি না, আমার অভিভাবক যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবেই কাজ করছি। আমি আশাবাদী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো আমকে নির্বাচিত করবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

