Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
তালতলীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জেলের কারাদণ্ড

তালতলীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জেলের কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৪অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কাওসার হোসেন ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে জেলেদের ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- মিজানুর (৪০), মো.আলম (৪০),আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. হায়দার (৩৫), মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ (৪৫)।

জানা গেছে, রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরেরনিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার সকালে জালগুলো নষ্ট করে দেওয়া হয়।জব্দকৃত মাছ গুলো বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুবুল আলম জানান, রোববার রাত ১২টার পর থেকে কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়।এদের সঙ্গে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ এ ছাড়া তিনটি ট্রলার জব্দ করা হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাওসার হোসেন জানান, ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।আগামীতে ও এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য ৪ -২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীকে জেল-জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!