Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
ঢাবি কোষাধ্যক্ষের সঙ্গে কোরিয়া প্রতিনিধির সাক্ষাৎ

ঢাবি কোষাধ্যক্ষের সঙ্গে কোরিয়া প্রতিনিধির সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস জিন হি বায়েক রোববার (১৭ নভেম্বর ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী’র সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের নির্বাহী পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship” শীর্ষক পাইলট প্রকল্পের হালনাগাদ অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি যৌথভাবে কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক আরও প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!