ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই)-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মি. মুরায়ামা মায়ুমি মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. হোরিমোটো টেকনোরি তার সঙ্গে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানের বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

