Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ঢাবিতে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ১৩৬ তম জন্মদিন এবং ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাবিতে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ১৩৬ তম জন্মদিন এবং ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে গত ১০ এবং ১৩ জুলাই ২০২১ শনিবার ও মঙ্গলবার যথাক্রমে ভাষাবিজ্ঞানী ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র ১৩৬তম জন্মদিন এবং ৫২তম মৃত্যুবার্ষিকী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালিত হয়েছে।

হল প্রশাসনের উদ্যোগে উভয় দিবসে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ সময় হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!