Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
ঢাবিতে ছাত্রী পেটানো ছাত্রলীগ কর্মী রুবেলের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

ঢাবিতে ছাত্রী পেটানো ছাত্রলীগ কর্মী রুবেলের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত ছাত্রীদেরকে পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাস্তায় নেমেছে তার নিজ এলাকার সর্বস্তরের মানুষ। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ছাত্রদল সহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের কয়েক'শ মানুষ অংশ নেয়।

জানা যায়, রুবেল খান কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। সে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। সে দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরেই তার এমন ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটার মানুষ হিসেবে তাঁরা লজ্জিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অন্যায় ভাবে মারধর করার কারণে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!