ডিগ্রীর উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশের দায়ে চরফ্যাশনে ৩ শিক্ষকের জরিমানা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ডিগ্রী ২য় বর্ষের উন্মুক্তের ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশের দায়ে তিন শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমন।
শুক্রবার সকালে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশ করে জরিমানাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ফারুক রানা, মনিরুজ্জামান মনির ও আবুল কালাম।
এরা সকলে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ রয়েছে এরা পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের জন্যই প্রবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, যাদের জরিমানা করা হয়েছে তারা পরীক্ষা কমিটির কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিল না। অন্যায়ভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এসব শিক্ষককে জরিমানা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, চরফ্যাশন উপজেলায় শতভাগ স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে কোনো প্রকার অসধুপায় অবলম্বন করতে দেয়া হবে না।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

