ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে
সিলেট প্রতিনিধি
সিলেট মেট্টোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস রিলিজের সূত্রে জানা যায়, গত ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ নুরুল হক নুর তাহার নিজ নামীয় ফেইসবুক আইডি Nurul Haque Nur হতে “কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারে না, যারা আওয়ামীলীগ করে তারা ধান্ধাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার বাটপার, প্রকৃত কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারে না, এদের কোন ঈমান নাই, শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরন করে, আওয়ামী উদ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে তারা কখনও মুসলমান হতে পারে না, এদের কোন ঈমান নেই।
প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না, কোন প্রকৃত মুসলমান আওয়ামীলীগ করতে পারে না, আওয়ামীলীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামীলীগ ত্যাগ করা”।
উক্ত ঘটনায় কিশওয়ার জাহান (২৭), পিতা- নওরোজ জাহান, সাং-বাসা নং-শুভেচ্ছা-০২, পশ্চিম আম্বরখানা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে নুরুল হক নুর, পিতা-ইদ্রিস হাওলাদার, সাং-চরবিশ্বাস, থানা-গলাচিপা, জেলা-পুটুয়াখালী এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬০ তারিখ-১৯/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটার নিরাপত্তা আইনের ২৫/২৮/২৯ রুজু করা হয়। এসআই(নিঃ) এ এইচ এম রাশেদ ফজল মামলাটি তদন্ত করছেন।
মামলার বিষয়টি কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।

