Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
টেকনাফে ইয়াবা উদ্ধার ও হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

টেকনাফে ইয়াবা উদ্ধার ও হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

স্টাফ রির্পোটার

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও স্টেশন হাতিয়া কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে টেকনাফে আটাশ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং হাতিয়ায় দেশীয় একনলা বন্দুক, তাজা গোলা এবং পাইরোটেশনিকসহ একজন ডাকাত সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, অদ্য শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃতে টেকনাফ এর শাহপরী দ্বীপ জালিয়াপাড়া প্যারাবন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় এক ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বাঁশি ও টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দিলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে উক্ত ব্যাক্তি বস্তাটি ফেলে দিয়ে প্যাড়াবনের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে, বস্তাটি তল্লাশী করে ২৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন নিঝুমদ্বীপ সিডিএফসি বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত হাসান বাহিনীর প্রধান ডাকাত হাসান (৩৫) কে ০১ টি দেশীয় একনলা বন্দুক, ০২ টি তাজা গোলা এবং ০৪ টি অবৈধ পাইরোটেকনিকসহ আটক করা হয়। অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ড সদস্যরা ডাকাতের আস্তানা ঘিরে ফেলে এবং উক্ত আস্তানা থেকে কুখ্যাত ডাকাত হাসান (৩৫) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাত হাসান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মদিনা গ্রামের মোঃ সফিউল্লার ছেলে।

পরবর্তীতে আটককৃত ডাকাত, উদ্ধারকৃত অস্ত্র, গোলো এবং পাইরোটেকনিক হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

টেকনাফে ইয়াবা উদ্ধার ও হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!