টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ আটক
কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের বাহারছড়ায় সোমবার ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

