Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

 

জয়পুরহাট  প্রতিনিধি
জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
 
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ অন্যান্যরা ।
 
মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকস সহ ৪০ টি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।  এছাড়াও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা।
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!