Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করার অভিযোগে অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী রোগী।

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন পাঠ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত।

আবু হায়াত বলেন, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি শহরের সিও কলোনী এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট ওই বেসরকারি ক্লিনিকে প্রদান করেন। সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শ মত চিকিৎসা ও অপারেশন গ্রহণ করতে থাকেন।

তিনি আরও জানান, এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন। এরই মধ্যে আমার খরচ হয় আরো প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ব বরন করতে চলেছি। আমি ক্ষতিপুরুন সহ ডাক্তার আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবু হায়াতের স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রোম্মান হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!