Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে এয়ারগানসহ অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি।

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ০১টি এয়ারগান ও ৩০ রাউন্ড গুলিসহ প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার (১৭ নভেম্বর ২০২৪) সকালে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট, জৈন্তাপুর, লালাখাল, লোভাছড়া ও সোনারখেওর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫,০১৫ গজ থান কাপড়, ৭৫ পিস কাতান শাড়ি, ২৪২ গজ মখমল কাপড়, ১,০০,০০০ পিস ভারতীয় সিগারেট, ৫,০৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১,৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা, ০৪টি ভারতীয় গরু এবং ১৪,৪০০ পিস ভারতীয় সুপারি আটক করে।

এছাড়া রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনারখেওর বিওপি’র টহলদল কানাইঘাট উপজেলার মিকিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক ১০৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৩৩২ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি ভারতীয় এয়ারগান এবং ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে।

জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫১,৯৩,৭০০/- টাকা। জব্দকৃত এয়ারগান থানা হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!