Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন শাওন

জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ এর উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই সহায়তা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুপ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধে জেলেরা যেন নদীতে মাছ না ধরে, সেজন্য জেলেদের জন্য তিনি ভিজিএফের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রীর এই সহায়তা প্রকৃত জেলেরা যাতে পায় সে ব্যবস্থা করতে হবে। যে সমস্ত জেলেরা বিদেশে অবস্থান করছে বা মারা গেছেন তাদের যায়গায় প্রকৃত জেলেদের নাম স্থানান্তর করতে হবে।

ইউনিয়নের ১৮শ জেলেদের মধ্যে এই সহায়তা বিতরণ হয়। এসময় লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!