Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান করোনায় আক্রান্ত

জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান করোনায় আক্রান্ত

সিলেট প্রতিনিধি

 

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের করোনায় আক্রান্ত। 


বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।


জানা যায়, বৃহস্পতিবার (শারিরীক অসুস্থতা বোধ করায় সিলেট সীমান্তিক ল্যাবে শরীরের নমুনা দেন। রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ আসে। বর্তমানে এডভোকেট লুৎফুর রহমান সিলেটের একটি প্রাইভেট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা ভালো রয়েছে।


এদিকে এডভোকেট লুৎফুর রহমানের দ্রæত রোগমুক্তির জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী সকলের নিকট দোয়া চেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!