Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

সোমবার বাদ জোহর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা এম. এ. হাশেম রাজু বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের নিহতদের যারা গুলি করে হত্যা করেছে সেই সমস্ত কুলাঙ্গার ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। হাজারো মায়ের বুক খালি করে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে বহাল তবিয়তে আছেন। এ অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার কথা বললেও বাস্তবে আমরা তার কোন আশাব্যঞ্জক পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

তিনি সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, যদি খুনিদের বিচারের আওতায় আনতে না পারেন তাহলে ক্ষমতা আকড়ে থাকবেন না। প্রশাসনের সব স্তরে এখনো হাসিনার দোসরদের বসিয়ে রেখে আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। যদি আগামী এক মাসের মধ্যে আমরা বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে না পাই তবে আবারো আন্দোলনে নামতে বাধ্য হবো।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লব উপলক্ষ্যে তিনি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে ব্যাপী ফ্যাসিবাদ বিরোধী গণসংযোগ, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করবেন এবং শহীদ ও আহত পরিবারবর্গের খোঁজখবর নেবেন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আইনজ্ঞ রাজনীতিবিদ আব্দুল মোমেন চৌধুরী, সদস্য ব্যারিস্টার পারভেজ আহমেদ, ব্যারিস্টার জসিম উদ্দিন খান, এনামুল হক ধনু, এ্যাড. এ বি এম জুবায়ের, এ্যাড. জেসমিন আক্তার, প্রফেসর ড. আব্দুল্লাহ মোহাম্মদ বাকের, সহ-সমন্বয়ক নাসির উদ্দিন মিজান, এ্যাড. গৌরাঙ্গ দে, কে এম আক্কাস, মোহাম্মদ এস এম ইকবাল, ইঞ্জি. কে এম ইমতিয়াজ, মাহবুবুল আলম রাশেদ, কে এম জামান, এম ডি রাশেদুল ইসলাম, এ্যাড. ইমদাদুল হক রাসেল প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!