Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জিয়া ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন : তথ্যমন্ত্রী

জিয়া ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কন্টক করতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বিমান বাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন, তারা গতকাল শনিবার সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছে।'

রোববার বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন অভ হিউম্যান ডিভালপমেন্ট প্রোগ্রাম আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, 'বিএনপিনেতা ফখরুল সাহেব, রিজভী সাহেব বড় বড় কথা বলেন, গয়েশ্বর বাবু তালে-বেতালে কথা বলেন, আর তাদের বিএনপি খুনীর দল। জিয়া একজন খুনী এবং তার স্বরূপ যখন আরো উন্মোচিত হবে, আজ যারা তার দল করার জন্য তারা একদিন লজ্জিত হবেন।'

পক্ষান্তরে আওয়ামী লীগকে মেহনতী মানুষের দল হিসেবে বর্ণনা করেন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'আওয়ামী লীগ এরশাদ সাহেবের স্যুট-কোট-টাই পরা মানুষের ড্রইংরুমের দল নয়, জিয়ার সাফারি-কোট পরা মানুষের দলও নয়। আওয়ামী লীগ গরীব মেহনতী মানুষের কথা বলে, সাধারণ মানুষের দল আর জননেত্রী শেখ হাসিনা সেই সাধারণ মানুষের নেতা। সেকারণেই গত ১৩ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।'

আয়োজক সংগঠনের কর্ণধার ড. মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা জেলা পরিষদ সদস্য মো: আলমগীর হোসেন এবং কদমতলী থানা আওয়ামী লীগ সদস্যবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভাশেষে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!