Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে দোয়া ও আলোচনা সভা

জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে দোয়া ও আলোচনা সভা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে “জনতার জিয়া চির অম্লান” মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ জানুয়ারী (রোববার) বিকাল ৫টায় চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আয়োজনে শহীদ মিনার চত্বরে অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারী উপজেলা শাখার আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, চিতলমারী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাশিনাথ বৈরাগী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ আলী শেখ, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শহিদ শেখ, জাতীয়তাবাদী ছাত্রদল শেরে বাংলা ডিগ্রী কলেজ শাখার আহবায়ক মো: শহীদ মীর, কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসাইন শেখ, হিজলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিরন কাজী। এসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহবায়ক শিপন মুন্সী, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো: রাজুু খান সহ সহযোগি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী প্রমূখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারী উপজেলা শাখার আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাশিনাথ বৈরাগী।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!