জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী টাইগারদের অভিনন্দন: যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকী রেখেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।
অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করলো। করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

