Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ২৫ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট অফিস এর আয়োজন করেছে।

ডিসি হাসিনা বেগম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রমুখ।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!