জাদুকাটা সেতুর নির্মান কাজ দ্রত শেষ করার দাবিতে মানববন্ধন
সিলেট ব্যুরো
নির্মানাধীন জাদুকাটা সেতুর কাজ দ্রত শেষ করার দাবিতে শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন।
সুনামগঞ্জের তাহিরপুরে সেতু সংলগ্ন এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় সোমবার।
প্রবীণ (অব.) শিক্ষক পবিত্র রায়ের সভাপতিত্বে শতাধিক মানুষজনের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- সিলেট, সুনামগঞ্জ , নেত্রকোনা, ময়মনসিংহ এ চার জেলাবাসীর যাতায়াত সুবিধার্তে পর্যটন, ব্যবসা-বাণিজ্যের প্রসার. মানুষের আর্থ সামাজিক উন্নয়স, সীমান্ত সূরক্ষার লক্ষ্যে জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুটির অসমাপ্ত নির্মাণ কাজ দ্রæত শেষ করাটা গণদাবিতে পরিণত হয়েছে।
বক্তারা আরো বলেন, এলজিইডির তত্ববধানে ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাদুকাটা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
৭৫০ মিটার দৈর্ঘ্য সেতুর জন্য ৮৫ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের সঙ্গে চুক্তি হয়। ৪ দফা সময় বাড়িয়ে এখন( ২০২৫ সালের জুন মাস) পর্য্যন্ত কাজ করা হয়েছে ৭গ ভাগ। ঠিকাধারী প্রতিষ্ঠান বিল নিয়েছে ৭৮ ভাগেরও বেশি। তারা ইতোমধ্যে ৬৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা বিল উত্তোলন করেছে। কাজের চেয়ে কোটি টাকার অধিক বিল নিলেও সেতুর নির্মাণ কাজ নানা অজুহাতে ঠিকাধারী প্রতিষ্ঠান এখন বন্ধ রেখেছেন।
গত এক বছর আগে সেতুর সবক'টি পিলারের কাজ শেষ হয়েছে। সেতুর ১৫ টি স্পেনের মধ্যে ১২টি স্পেনের কাজ শেষ করা হয়েছে। ৭৫টি গার্ডারের মধ্যে ৬০টি গার্ডারের কাজ শেষ হয়েছে। এখন পর্য্যন্ত ১৫টি গার্ডার ও ৩টি স্পেন নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি , এলজিইডির দায়িত্বহীনতার কারনে আড়াই বছরে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করার চুক্তি হলেও গেল সাত বছরেও সেতুটির নিমার্ণ কাজ শেষ হয়নি। এখন সেতুর অসমাপ্ত কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

