Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে : গিয়াস কাদের

জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে : গিয়াস কাদের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,অন্তবর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে সরকার।

ধর্মীয় মূল্যবোধ দ্বারা শাসনতন্ত্র বা সংবিধান সংশোধন,গণতন্ত্র ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন ধর্মীয় মূল্যবোধ দিয়ে যদি একটি শাসনতন্ত্র হয়, একটি সংবিধান হয় কোনো অন্যায় হবে,অপরাধ হবে? ধর্মীয় মূল্যবোধ বলতে তিনি ইসলামী মূল্যবোধ,হিন্দুদের ধর্মীয় মূল্যবোধ,বৌদ্ধ ও খ্রিষ্টানদের মূল্যবোধকে উল্লেখ করেন। তিনি আরও বলেন,‘ আমাদের রাষ্ট্র এই মূল্যবোধগুলো রক্ষা করবে।ধর্মীয় মূল্যবোধ দিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে আশাকরি সকলে একমত পোষণ করবেন।এদেশে কোনো ব্যক্তি ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা বা অবজ্ঞা করবে না।

মূল স্তম্ভগুলোকে ঠিক করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করতে হবে।গতকাল শনিবার রাউজান কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদার সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল হক এবং জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, রাউজান উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি টিপু চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মুসলেহ উদ্দিন, রাউজান উপজেলা জামাতের আমির শাহাজান মনজু, জামাতে ইসলামের নেতা মোঃ বেলাল উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপি যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সোহেল, মহিউদ্দিন জীবন, যুবদলের নেতা মোজাম্মেল হক, হাজী জসিম উদ্দিন, মাসুদ আলম, জানে আলম, ইউছুপ তালুকদার, শাহজাহান শাহিল, শাহাজান মির্জা, ছাত্র দলের নেতা লিটন মাহাজন, রেওয়াজ আরিফ প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!