Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‍্যাব ডিজির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‍্যাব ডিজির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‍্যাব সদরদফতরে দিনব্যাপী বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

র‍্যাব সদরদফতর কর্তৃক পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে র‍্যাব সদরদফতরে সকল কর্মকর্তারা ও অন্যান্য পদবীর সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়াও, গত ১৩ আগস্ট সারাদেশে র‍্যাবের সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব সদরদফতরে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে। জুমার নামাজের পর জাতির পিতা ও নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র‍্যাবের সকল মসজিদে দোয়া এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!