ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে: ড. মঈন খান
এম.এ. আউয়াল, নরসিংদী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত জুলাই-আগষ্ট ছাত্র বিপ্লবে ছাত্ররা বিজয়ী হয়েছিল। কারন তারা বন্ধুকের গুলিকে ভয় পায়নি। ছাত্ররা পিছিয়ে যায়নি বলেই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোকসানা খন্দকার, ড. মঈন খানের মেয়ে নওশিন খান, ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আখলাদ হোসেন ও সাধারণ সম্পাদক শিমুল ভ‚ইয়া প্রমুখ।
ড. মঈন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন করে শপথ গ্রহণ কর, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ৫আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সংগ্রামের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা এ দেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো।
তিনি বলেন, সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনশত জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাবো। তারা জনগনের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে। বাংলাদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে। এদেশ পুনরায় একটি গনতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে উঠবে। যেই গনতান্ত্রিক দেশ গড়ার জন্য ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তিনি বলেন, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। এদেশ তোমরাই পরিচালনা করবে, এদেশ তোমরাই শাসন করবে।
এদেশের মানুষ তোমাদেরই ভোট দিবে। তোমরা মাঝপথে এসে লেখা পড়া বিসর্জন দিতে পারো না। তোমরা ক্লাস রুমে ফিরে গিয়ে লেখা পড়া সম্পূর্ণ করে আবার তোমরা জনগণের মাঝে ফিরে আসবে জনগন তখন তোমাদের বুকে জড়িয়ে নিবে এবং এদেশের মানুষ তোমাদের ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

