Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
চুনারুঘাটে সালমান এফ রহমানের এগ্রো ফার্মে আ. লীগ-বিএনপি’র হামলা

চুনারুঘাটে সালমান এফ রহমানের এগ্রো ফার্মে আ. লীগ-বিএনপি’র হামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্ব রানীগাঁও নিয়াজপুর মৌজায় গ্রীনল্যান্ড পার্ক সম্মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো এগ্রো ফার্মের দেড় শতাধিক গরু ও গাড়লসহ ফার্মের বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে স্থানীয় আওয়ামীলীগ-বিএনপি’র নেতাকর্মীরা।

গত ৫ আগস্ট রাতে ও ৬ আগস্ট দিন দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাওয়ে এ ঘটনাটি ঘটে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দেড়শো লোক ফার্মে হামলা চালায় এবং পরদিন ৬ আগস্ট দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রায় শতাদিক লোক দিন দুপুরে ফার্মে লুটপাট চালায়। তারা ফার্মে থাকা ৪৬টি উন্নতজাতের গরু ও ৯০টি গাড়ল নিয়ে গেছে। এ সময় দুস্কৃতকারীরা ফার্মের কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি জানান, উক্ত ফার্মে পশুপালন ছাড়াও কমলা, মাল্টা, পেয়ারাসহ নানান ফল ও কৃষিজাত পণ্য উৎপাদন করা হয়। এগ্রো ফার্মের কর্মচারীসহ স্থানীয় ও রানীগাঁও বাজারে সমালোচনা সূত্রে জানা যায়, রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নানু মিয়া ও তার পুত্র সুমন, নূহ বাহিনীর প্রধান নূহ মিয়া, নানু, ছালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পাচারগাঁও গ্রামের ইয়াকুত মিয়া, রানীগাঁও গ্রামের জিলু মিয়ার ছেলে কথিত যুবলীগ নেতা দুলাল মিয়া, কৃষকলীগের বোয়াইল্লা কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মোশাররফ, যুবলীগের হেলাল মিয়া, ইউপি সদস্য ও স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী সিরাজ আলী, রানীগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক ও তার পুত্র ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারী ইয়াহিয়া তালুকদার সুমন, যুবদল নেতা কদ্দুছ, মোল্লা তৌফিক, বিএনপি নেতা কুতুব মেম্বার, সৈকত, যুবদলের মর্তুজ আলী, কালা মিয়া, হাকাজুরা গ্রামের গরু ব্যবসায়ী সোহেল ও দরবেশ আলী, চাটপাড়ার মিজান, বাইট্টা ফরিদ, ছাত্রদলের মোস্তাক ও সাজু, যুবদলের পাতি নেতা কাউছার, রানীগাঁও বাজারের বাংলাদেশ ফার্মেসীর রাকেশ দেবনাথ, পেটলা মোক্তার, কালা ফরিদ গং সহ এ সিন্ডিকেট চক্রটি আওয়ামীলীগ সরকার পতনের পর ঐ দিন রাতে ও পরদিন দিনদুপুরে স্থানীয় আওয়ামীলীগ-বিএনপি’র কিছু নেতাকর্মীরা মিলে সালমান এফ রহমানের এগ্রো ফার্মে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

লুটপাটের ঘটনায় এলাকায় সাধারণ মানুষসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতংক ও উৎকন্ঠা দেখা দেয়। এমন দুস্কৃতকারীদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। লুটপাট আতংকে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সহ সাধারণ মানুষ এখনো রাত জেগে যার যার এলাকা পাহারা দিচ্ছে। সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। এ বিষয়ে গত শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহীনের নেতৃত্বে একদল সেনাবাহিনী ২টি গাড়িযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িতের আইনের আওতায় আনা হবে বলে জানান।

উক্ত সিন্ডিকেট চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে সিঁদেল চুরি, টিউবওয়েল চুরি, গরু চুরি, চুরি-ডাকাতি, নারী কেলেংকারি, জুয়ার আসর সহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। নুহ, নানু, ছালাম ও তাদের কয়েকজন মাঝে মধ্যে কালেঙ্গা রেঞ্জের বনাঞ্চলের মূল্যবান সেগুন গাছ চুরি ও গাছ পাচারের মামলায় এবং জুয়ার আসর হতে হাতে নাতে আটক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় বিভিন্ন সময়ে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তাছাড়া কয়েকজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে এবং কয়েকজনের বিরুদ্ধে এলাকায় নানান অপরাধমূলক অভিযোগ রয়েছে। এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত উল্লেখিতদের বিরুদ্ধে আওয়ামীলীগ-বিএনপি মিলে লুটপাটের ঘটনায় রানীগাঁও এলাকায় ও বাজার-হাটে মুখ থুবড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত চিহ্নিত অপরাধীদেরকে ও এগ্রো ফার্মে লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী কর্তৃক গোপনীয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সচেতন মহল প্রশাসনের নিকট জোর দাবি জানান।

ফারুক মাহমুদ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
তাং- ১০/০৮/২০২৪ ইং
মোবাঃ ০১৭১৪-৮৬৬১৯৪

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!