চুনারুঘাটে মাদরাসা পরিচালক ইমরান সরকার বলৎকারের অভিযোগে আটক
চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলৎকারের অভিযোগে মংগলবার (৪ নভেম্বর) রাতে াএক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি মাদরাসা তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি চুনারুঘাট সদর এলাকার ডিসিপি হাইস্কুলের পূর্ব পার্শ্বে পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ ওঠে পরিচালক ইমরান সরকারের বিরুদ্ধে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যায়।
আটক ইমরান সরকারের বাড়ি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, অভিযুক্ত ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

