Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
চুনারুঘাটে কৃষকের বাড়িতে হামলা লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

চুনারুঘাটে কৃষকের বাড়িতে হামলা লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের মহোদির কোনা গ্রামের কৃষক জয়নাল মিয়ার বাড়িতে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের লোকজনের হামলার প্রতিবাদে চুনারুঘাট- বাসুল্লা রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে মিরাশি ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত মানুষ।শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে
সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট আহাদ আলী মীর,আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু, এরশাদ আলী, জামায়াত নেতা ছোয়াব উল্লাহ,আল আমিন মিয়া,আহম্মদ আলী মীর,শফিক মেম্নার, আঃ রহিম মেম্বার,উজ্জল মিয়া,আয়াত আলী মীর,আতাউল হক ইমরান, রঙ্গ মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার ভিতরে হামলাকারী ও লুটপাট কারীদের গ্রেপ্তার না করলে পরবর্তীতে চুনারুঘাট- বাল্লা,চুনারুঘাট-বাসুল্লা,চুনারুঘাট নালমুখ-রাস্তা অবরোধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!