Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা

চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা

অনলাইন ডেস্ক

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা সংবলিত একটি চিঠি পাঠিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার মাধ্যমে দেশটির সরকার ও সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল, যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার। আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এসময় দুই নেতা বাংলাদেশ-চীন সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে তিনি চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস, আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!