চিলমারীতে সংবাদ প্রকাশের পর সার-বীজ ফেরত পেলেন কৃষকরা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে কৃষকরা ফিরে পেলেন প্রণোদনার বীজ ও সার। কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ জন কৃষকের সরকারি প্রণোদনার পুষ্টি বাগানের সবজি বীজ ও সার বিক্রির ঘটনায় আতোয়ার নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে হাতেনাতে কীটনাশকের দোকান থেকে স্থানীয়রা আটক করে।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে "সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা" এই শিরোনাম সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসনের কর্মকর্তা। পরে তালিকায় থাকা সেই কৃষকদের ডেকে বীজ সার বিতরণ করেন কৃষি কর্মকর্তা।
কৃষি অফিসের তালিকাভুক্ত সুবিধাভোগী ওই পাঁচ জনের মধ্যে ৪ জনকে সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার সার ও বীজ দেয়া হয়।
এদের মধ্যে চারজন সুবিধাভুগীরা হলেন- মমতাজ বেগম, বনি খাতুন, এসমোতারা বেগম ও আরজু। তারা সকলেই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা । তাদের পুষ্টি বাগান রয়েছে।
সার-বীজ বিতরণের সময় চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয়ন বিষাণ দাস উপস্তিত ছিলেন। তিনি জানান, সোমবার সকালে সুবিধাভোগী ওই কৃষকদের ডেকে আমি নিজে উপস্থিত থেকে তাদের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

