চিলমারীতে প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক সমাজসেবা অফিসার নাজমুল হাসান, স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু, সভাপতি তারিকুল ইসলাম প্রধান শিক্ষক শাহিন শাহ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক স্কুলটির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রিক্তা আক্তার বানু বলেন, জেলা প্রশাসক মহোদয় আমাদের চারতলা একটি ভবন দেয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলো উনারা করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ, বিবিসির প্রকাশিত ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের মধ্যে রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা বানু স্থান পেয়েছেন। তিনি সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

