Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
চিকিৎসা শেষে ফিরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

চিকিৎসা শেষে ফিরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ঢাকা থেকে হার্টের বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি শেষে কলারোয়ায় ফিরেছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়া পৌঁছান তিনি। সাতক্ষীরার প্রবেশদ্বার বাগুড়ি-বেলতলায় শতশত কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ চত্বরেও বিপুল সংখ্যক সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান লাল্টু।

এছাড়া তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, দলমত নির্বিশেষে সকলের দোয়ায় মহান আল্লাহ্ তায়ালা আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। কলারোয়ার মানুষ যেন নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সেজন্য সচেষ্ট ছিলাম, থাকবো। গুটিকয়েক কুচক্রী ব্যক্তি কলারোয়াকে অশান্তি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সেই বাসনা পূরণ করতে দেয়া হবে না। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো।

যুবলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনির পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর শফিউল আলম শফি ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। সেসময় নানান শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মহান আল্লাহ্'র প্রতি শুকরিয়া জানিয়ে ও আমিনুল ইসলাম লাল্টুর পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান আমিণুল ইসলাম লাল্টু স¤প্রতি কলারোয়ায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরার চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন । সেখানে গত ১৩ আগস্ট পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে পাঁচটি বøক ধরা পড়লে বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত হয়। গত ২২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার বাইপাস সার্জারি সম্পন্ন করেন। গত ৩১ আগস্ট তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর কিছুটা সুস্থ হয়ে ৫ সেপ্টেম্বর তিনি কলারোয়া ফিরলেন।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!